রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আধুনিক ERCP স্যুটের উদ্বোধন

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল অর্জন করেছে আরও একটি মাইলফলক। ২৮ জুলাই ,২০২৫ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় আধুনিক ERCP (Endoscopic Retrograde Cholangio Pancreaticography) Suite-এর।

 

এই অত্যাধুনিক স্যুট চালুর মাধ্যমে প্রথমবারের মতো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এন্ডোস্কোপিক উপায়ে খাদ্যনালী, পিত্তনালী ও অগ্ন্যাশয়ের জটিল রোগের চিকিৎসা সহজলভ্য ও সাশ্রয়ী হলো। এতে রাজধানীমুখী রোগীর চাপ কমবে এবং উত্তরাঞ্চলের মানুষ বিশেষায়িত এ চিকিৎসা পদ্ধতি নিজ এলাকার সরকারি হাসপাতালে পাবেন।

 

উদ্বোধনের দিনই প্রথম রোগীর সফল চিকিৎসা সম্পন্ন হওয়ায় চিকিৎসক ও সংশ্লিষ্টরা একে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন।

Scroll to Top